শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

সালমানের গোপন তথ্য ফাঁস করলেন শাহরুখ

চলনবিলের আলো বিনোদন ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৮ জুন, ২০২২, ৯:৫০ পূর্বাহ্ন

বলিউডে তিন দশক পার করে ফেলেছেন কিং খান। ২৫ জুন ফিল্ম ইন্ডাস্ট্রিতে ৩০ বছর পূর্তি উপলক্ষে ইনস্টাগ্রাম লাইভ করেন শাহরুখ খান। সেখানেই ‘পাঠান’ নিয়ে নানা কথা সবার সঙ্গে ভাগ করে নিচ্ছিলেন শাহরুখ। কথায় কথায় উঠে আসে বন্ধু সালমান খানের সঙ্গে কাজ করার প্রসঙ্গ। কিং খান জানান, সালমানের টাইগার ৩-তে তিনি ক্যামিও চরিত্রে অভিনয় করছেন। এ পর্যন্ত ঠিকঠাকই ছিল, কিন্তু কথা বলতে বলতে ভুলবশত সালমানকে নিয়ে ফাঁস করে ফেললেন গোপন কথা। বলার পরই বিষয়টা নিয়ে অপ্রস্তুত হয়ে পড়েন তিনি।

শাহরুখ বলেন, সালমান খানের সঙ্গে কাজের নয়, ভালোবাসা, খুশি, বন্ধুত্ব, ভ্রাতৃত্বের অভিজ্ঞতা। যখনই তার সঙ্গে কাজ করেছি, সেটা আনন্দের হয়ে উঠেছে। কারণ আর্জুন ছাড়া তার সঙ্গে আমি কোনও পূর্ণাঙ্গ ছবি করিনি।

শাহরুখ আরও বলেন, গত দুবছর দারুণ ছিল, কারণ আমি সালমানের ‘টিউবলাইট’এ কাজ করেছি। আবার সে (সালমান) আমার ‘জিরো’ ছবির একটা গানে ছিল। আর সে এখন ‘পাঠান’এ আছে।

এ কথা বলেই থেমে যান শাহরুখ। তিনি বলেন, জানি না এটা হয়তো গোপন রাখার কথা ছিল। ইনশাল্লাহ, আমি টাইগারে থাকতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর