বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

পাবনায় অপরিকল্পিতভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২, ১০:০৮ পূর্বাহ্ন

কৃষকদের হাজার হাজার বিঘা ফসলী চরের জমি রক্ষার দাবিতে সদর উপজেলা চরতারাপুরে পদ্মা নদীতে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছে।
বুধবার (২২ জুন) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্যে রাখেন, চরতারাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান খান, চরতারাপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, আব্দুল্লা সরদার, সাইফুল বিশ্বার, ওসমান প্রমানিক, আবু প্রমানিক, তোফাজ্জাল প্রমানিক, নবী প্রমানিক প্রমুখ।
কৃষকরা বক্তব্যে বলেন, প্রভাবশালী একটি মহল ইজারা নিয়ে বিভিন্ন জায়গা অপরিকল্পিত ভাবে অবাধে ডিজার দিয়ে বালু কেটে নেবার ফলে তাদের শত শত বিঘা আবাদি জমি ঝুঁকির মুখে পড়েছে, দুই ফসলী জমিতে সোনালী পাট, ধান, বাদাম, তিল, ভূট্রা, পেয়াজ, রসুন, ছোলা নানা ফষল আবাদ হয়।
সাধারণ কৃষকদের এক মাত্র জীবিকা নির্বাহ করে এই সকল চরের জমি দিয়ে। অচিরেই এই অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধ না হলে শত শত কৃষকের জমি নদীর গর্ভে বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা করছেন নদী পাড়ের কৃষকরা।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে অপরিকল্পিতভাবে অবাধে ডিজার দিয়ে বালু কাটার বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান করেন তারা। 

 

#CBALO / আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর