বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

আটঘরিয়ায় ব্রীজ ভেঙ্গে লোক চলাচলে চরম ভোগান্তি

মাসুদ রানা, আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৩০ মে, ২০২২, ১০:৪৭ অপরাহ্ন

পাবনার আটঘরিয়ার গোড়রী বাজার সংলগ্ন পাইকপাড়া নামক স্থানে ব্রীজ ভেঙ্গে লোক চলাচলের চরম ভোগান্তিতে পড়েছেন পথচারিরা। যে কোনো মুহুর্তে বড় ধরনের দূর্ঘটনার কবলে পড়তে পারে নিরিহ জনগন।
১৫দিন আগে ঐ রাস্তার দিয়ে এটি বালু বোঝাই ড্রাম ট্রাক যাওয়ার সময ব্রীজটি খানিক অংশে ভেঙ্গে যায়। এব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদাসীন রয়েছেন। উক্ত রাস্তা দিয়ে প্রতিদিন ভ্যান, রিকসা, অটোরিকসা, ভুটভুটিসহ বিভিন্ন যানবাহন চলাচল করে।

উল্লেখিত স্থানে প্রায় ১৫দিন পূর্বে বালু বোঝাই ড্রাম ট্রাক যাওয়ার সময় এই ঘটনা ঘটে। ফলে রাস্তা মেরামত হলেও তা ভারসাম্য রক্ষা করতে পারে না। এছাড়া মুলাডুলি থেকে লক্ষীপুর রাস্তায় বেপরোয়া ভাবে ভারী যান বাহন চলাচল করে। মাঝে মধ্যে কর্তৃক সাইনবোর্ড দেওয়া থাকলেও তা কার্যকর হচ্ছে না। প্রতিদিন বালু বোঝাই ট্রাক একদন্ত থেকে গোড়রী শরৎবাজার চলাচল করে। রাস্তা গুলো সহজেই দুমড়ে মুচড়ে যায়। লোক চলাচলে চরম ব্যাঘাত ঘটছে এসব রাস্তায়। যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন ভূক্তভোগিরা।

উল্লোখিত সংশ্লিষ্ট এলাকার হাজেরা খাতুন নামক এক মহিলা জানান, ঐ ভাঙ্গা ব্রীজের অংশে একটি বালু বোঝাই ড্রাম ট্রাক যাওয়ার সময় ব্রীজটির এক জায়গায় ভেঙ্গে যায়। মানুষ বিপদে না পড়ে এজন্য আমি একটি লাল কাপড় এনে ঐ ভাঙ্গা স্থানে লাঠির মাথায় বেধে দিয়েছি। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন পথচারিরা।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর