সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

সলঙ্গায় অ্যাম্বুলেন্স খাদে পড়ে জুট মিল শ্রমিক নিহত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ৩ জুলাই, ২০২০, ৯:৩৫ অপরাহ্ন

কে,এম আল আমিন :

সিরাজগঞ্জের সলঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্স খাদে পড়ে ওমর আলী (৬০) নামে এক জুট মিল শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে পাঁচ যাত্রী। আজ শুক্রবার (৩ জুলাই) দুপুর ২ টার দিকে ঢাকা- বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার ঘুড়কা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওমর আলী বগুড়ার আফরিন জুট মিলের শ্রমিক ও জামালপুরে সরিষাবাড়ী উপজেলার মনারপাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। জুট মিলের ঠিকাদার সোহেল রানা জানান, বগুড়া থেকে তারা জামালপুরের সরিষাবাড়িতে যাচ্ছিলেন।

 

বগুড়া থেকে একটি অ্যাম্বুলেন্স ভাড়া করেন বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় পর্যন্ত। দুপুর ২ টার দিকে আ্যাম্বুলেন্সটি উল্লেখিত স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। । পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করা হয়। রায়গঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক সেরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর