সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

করোনা যুদ্ধে জয়ী সলঙ্গা থানার ওসি তাজুল হুদা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ১ জুলাই, ২০২০, ৮:৪৬ অপরাহ্ন

কে,এম আল আমিন :

সিরাজগন্জের সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) জেড জেড তাজুল হুদা করোনা মহামারিতে জনগনের সেবা করতে গিয়ে গত ৩০ মে শনিবার COVID-19 পজেটিভ হয়। সকলের দোয়া এবং ভালবাসায় তাঁর ২৯/০৬/২০২০ COVID-19 নেগেটিভ আসে। ওসি তাজুল হুদা জানান,আমার শ্রদ্ধেয় মা এবং সলঙ্গা বাসীর দোয়া আর ভালোবাসায় আল্লাহর রহমতে এখন আমি করোনা নেগেটিভ। প্রাতিষ্ঠানিক হোম-কোয়ারেন্টাইনে ছিলাম। তিনি আরও বলেন, জনগণের নিরাপত্তা এবং সেবার জন্য আবার নিজেকে নিয়োজিত করবো ইনশাআল্লাহ । উল্লেখ্য,সলঙ্গা থানার ওসি,ওসির ৩ মেয়ে , এএসআই সহ ৫ জন এই করোনা মহামারীতে আক্রান্ত হয়েছিলেন।

 

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল হুদা এ থানায় দায়িত্ব গ্রহনের পর থেকেই আইন শৃঙ্খলা,চুরি, ডাকাতি, নারী নির্যাতনের বিরুদ্ধে সাহসী ভুমিকা নিয়ে কাজ করেন এবং সলঙ্গা থানার জনসাধারণের মধ্যে করোনা সচেতনতায় হাটে- বাজারে,গ্রামে-গঞ্জে মানুষকে অনবরত সচেতন করেছেন আর সেবা দিয়েছেন। তিনি একজন পুলিশ অফিসার হলেও জনগণের সাথে তার বন্ধু সুলভ কর্মকান্ডে সলঙ্গার সাধারণ মানুষও সন্তুুষ্টি প্রকাশ করেন।

 

পুলিশের উর্ধতন কর্মকর্তা, সিরাজগন্জের সম্মানীত পুলিশ সুপার,সহকর্মী, সলঙ্গার জনপ্রতিনিধি ,ডাক্তার, সাংবাদিক ভাইয়েরা সহ অনেকেই যারা এই দুঃসময়ে আমার সুস্থ্যতা কামনায় দোয়া আর মনোবল শক্ত রাখার জন্য আমাকে সাহস দিয়েছেন,তাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর