শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

লামার দুর্গম পাহাড়ি এলাকার সন্তান অংচিং মারমা প্রশাসন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ১ জুলাই, ২০২০, ৯:৩২ পূর্বাহ্ন

মোঃ নাজমুল হুদা,লামা (বান্দরবান) প্রতিননিধি:

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের ৩৮ তম ব্যাচে প্রশাসন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছেন বান্দরবন জেলার লামা উপজেলাধীন ফাঁসিয়াখালী ইউনিয়নের দূর্গম ত্রিডেবা এলাকার অংচিং মারমা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ নিয়ে অনার্স মাস্টার্স শেষ করেছেন। তাঁর এলাকার জহিরুল ইসলাম জানান, তিনি ৩৮ তম বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশ পেয়ে ক্যাডার জগতে দীর্ঘদিনের জট খুলে লামাবাসির মুখ উজ্জ্বল করেছেন। অংচিং মারমা লামাবাসির অহংকার। ফলাফলের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে অংচিং মারমা ফেইসবুকে লিখেছেন- স্নপ্নটা আজ সত্যি হলো!! প্রশাসন ক্যাডার (সুপারিশপ্রাপ্ত), ৩৮তম বিসিএস। মহান সৃষ্টিকর্তা, পিতামাতা, শিক্ষক মন্ডলী, প্রিয় শুভাকাঙ্ক্ষীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি নিজ গ্রামে আছি,যেটা মোবাইল নেটওয়ার্কের বাইরে।

 

তাই সময়মত রেজাল্ট পাওয়া বা কাউকে খবর দেওয়া হয়ে উঠেনি। অবিরত যারা কল করছেন, টেনশন করছেন তাদের প্রতি অকৃত্রিম ভালবাসা রইল। আমার জন্য দোয়া করবেন। মং সানো মারমা তার ফেইসবুকে লিখেছেন- আজ সকালে ফেইসবুক মেসেঞ্জারে ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের গ্রেজুয়েট ছোট ভাই Aungching Marma একটি সুখবর জানাতে চেয়েছিল তখন বারবার কলটি ড্রপ করছিল । তিনি যে বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছে তা জানাতে অন্তত চারবার কল করতে হয়েছিল ।

 

এবং তাও আবার বান্দরবান এ অনেক উঁচু পাহাড়ে ওঠে সেই কলটি করে। যে দুই হাজারো অধিক ক্যাডারের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছে আজ তারা সবাই মেধাবী এবং কমবেশি সবারই অনেকদূর পথ অতিক্রম করে এসেছে এ পর্যায়ে কিন্তু এই ছোট ভাইয়ের মতো কি কেউ শত পাহাড় পেরিয়ে এ পর্যায়ে এসেছে? নিশ্চয় নয় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর