মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

ই-পেপার

গোপালপুরে বাসন্তী পূজা শুরু

মোঃ নুর আলম গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ৯ এপ্রিল, ২০২২, ৯:১১ অপরাহ্ণ

টাঙ্গাইলের গোপালপুরে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ বাসন্তী পূজা।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর শহরের ডুবাইল ঘটকবাড়ি মন্দিরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী বাসন্তী পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়।
শুক্রবার সকালে সপ্তমী পূজা অনুষ্ঠিত হয়। মহাসপ্তমীতে দেবীকে প্রাণ প্রতিষ্ঠা, চক্ষুদান, ঘট স্থাপনসহ ষোড়শ উপচারে পূজা করা হয়। দুপুরে অঞ্জলি দেওয়া হয়।
অঞ্জলি দেওয়ার সময় সবিতা রাণী ঘটক বলেন, ‘মা দুর্গা শরৎকালে শারদীয় দেবী, বসন্তকালে মা বাসন্তীরূপে বিরাজিতা। তিনি যেন সবাইকে সুস্থ রাখেন, সকলের মাঝে শান্তি ফিরিয়ে দেন, সেই প্রার্থনা করছি।’
সন্তোষ কুমার দত্ত নামের অপর এক ভক্ত বলেন, ‘মা সকল ভক্তের মধ্যে বিরাজিতা। মায়ের কাছে প্রার্থনা করেছি, তিনি সকলকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন।’
মন্দির কমিটির সভাপতি শ্রী গোবিন্দ চন্দ্র ঘটক বলেন, এখানে প্রতিদিন অঞ্জলি শেষে প্রসাদ বিতরণ করা হয়। শনিবার অষ্টমী পূজা, রোববার নবমী পূজা ও সোমবার দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বাসন্তী পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে। তিনি আরও জানান, চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে বোধনের মধ্য দিয়ে বাসন্তীপূজা শুরু হয়। বসন্তকালে হয় বলে এর নাম বাসন্তীপূজা। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর