বাংলাদেশ ইসলামি ছাত্র মজলিস শাবিপ্রবি শাখার উদ্যোগে আজ ৮ এপ্রিল ২০২২ তারিখে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল মাহফিল অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি জাকারিয়া হোসাইন জাকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠন কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ মনির হোসাইন।
শাখা সেক্রেটারি ইমরুল কায়েস নাহিদের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মৌলভীবাজার শহর শাখার সভাপতি হাসান আহমদ খান, সিলেট পূর্ব জেলা সভাপতি রুহুল আমিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাবিপ্রবি শাখার প্রশিক্ষণ সম্পাদক শাহজাহান মিয়া, ছাত্রকল্যাণ সম্পাদক সিদ্দিকুর রহমান, ক্যাম্পাস কার্যক্রম বিষয়ক সম্পাদক নাসিফ আনোয়ার খান, ক্যাম্পাস শাখার সভাপতি রায়হান উদ্দীন, বিজ্ঞান অনুষদের সভাপতি তাকরিমুল ইসলাম প্রমুখ।
#চলনবিলের আলো / আপন