মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

ই-পেপার

আগৈলঝাড়ায় ভাঙ্গা রাস্তায় জন দুর্ভোগ

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
আপডেট সময়: শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২, ২:০৯ অপরাহ্ণ

বরিশালের আগৈলঝাড়ায় দীর্ঘদিনেও একটি রাস্তা সংস্কার না করায় চলাচলের ভোগান্তিতে রয়েছে স্থানীয় লোকজনসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাস্তাটিতে ইটের সলিং উঠে যাওয়ার কারণে ছোট বড় অসংখ্য গর্তর সৃষ্টি হওয়ায় হাল্কা যানবাহন চলাচল করা বন্ধ হয়ে যাওয়াসহ চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে পায়ে হেটে চলাও।

সরেজমিন গিয়ে দেখা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের মধ্য শিহিপাশা গ্রামের সাঈদ মিয়ার বাড়ির সামনে থেকে নবযুগ সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্তÍ এই রাস্তায় প্রতিনিয়ত শত শত মানুষ যাতায়াত করছে। রাস্তার বেশির ভাগ অংশ এখন ভাঙ্গা অবস্থায় রয়েছে। আবার অনেক জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সাঈদ মিয়া জানান, রাস্তাটির অবস্থা খুবই খারাপ। এমন দুরাবস্থা পূর্ণ রাস্তার কারনে এলাকার লোকজন পায়ে হেটেও চলাচল করতে কস্ট হচ্ছে। রাতের যাতায়াতে আরও বেশি দুর্ভোগ পোহাতে হয়।

ভ্যান চালক জলিল সরদার জানান, এই রাস্তাটি মনে হয় দেখার যেন কেউ নেই। প্রতিদিন এই রাস্তা দিয়ে শত শত লোকজন চলাচল করে। রাতে অন্ধকারে যাতায়াতি করতে গিয়ে এলাকার লোকজন দুর্ঘটনার কবলে পরে। আমি গরিব মানুষ ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করি। কিন্তু রাস্তার যে অবস্থা পায়ে হেটে চলাই কষ্ট তারপর আবার ভ্যানে কিভাবে মানুষ নিয়ে চলাচল করবো।
বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের। কারন তাদের দীর্ঘ ভাঙ্গা পথ পাড়ি দিয়ে চলাচল করতে হচ্ছে।

ওই রাস্তায় চলাচলকারী শিশু শিক্ষার্থী জরিনা আক্তার, রায়হান সরদার, সবুজ সিকদার জানান, রাস্তাটির বেশির ভাগ স্থানই ভেঙ্গে গর্ত হয়ে গেছে। যার কারনে স্কুলে যেতে আমাদের খুবেই কষ্ট হয়। আমরা চাই রাস্তাটি দ্রুত মেরামত করে দেয়া হোক।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার জানান, অভ্যন্তরীণ রাস্তাঘাট সংস্কার প্রক্রিয়াধীন রয়েছে। বিভিন্ন সড়কে কাজও চলছে। কিছু কিছু টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে। আশা করি দ্রুত সময়ের মধ্যেই রাস্তার কাজ শুরু করা যাবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর