টাংগাইলে পেশেন্ট সেবার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ ই এপ্রিল) টাঙ্গাইলের একটি মিলনায়তনে পেশেন্ট সেবার চিপ এডমিনিস্ট্রেটর ডা. সাইফুল ইসলাম এর সভাপতিত্বে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
পেশেন্ট সেবার চেয়ারম্যান মোঃ ইব্রাহিম এর পরিচালনায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা এবং আদর্শ সমাজকল্যাণ পরিষদের সম্মানিত চেয়ারম্যান আহসান হাবিব মাসুদ।
বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন পেশেন্ট সেবার ব্যবস্থাপনা পরিচালক মোঃ খায়রুল বাশার, পরিচালক বায়জিদ রহমান, পেশেন্ট সেবার উপদেষ্টা- ড. এ কে এম আঃ হামিদ, অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, অধ্যাপক হাফিজুর রহমান,অধ্যাপক ইকবাল হোসেন বাদল, এড. জাহাঙ্গীর হোসেন, ডা. আব্দুস সোবহান, ডা. রুহুল বারী, ডা. আনোয়ার সাদাত প্রমুখ।
#চলনবিলের আলো / আপন