মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

ই-পেপার

সাংবাদিকদের দাবি আদায়ের বলিষ্ঠ ভূমিকা নিয়ে ই-প্রেস ক্লাবের কার্যক্রম শুরু

ডা.এম.এ.মান্নান, স্টাফ রিপোর্টারঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২, ১২:৫০ অপরাহ্ণ

দেশে এই প্রথম অবহেলিত, নির্যাতিত সাংবাদ কর্মীদের অধিকার আদায় ও পেশাগত মান উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠা হয়েছে  ই- প্রেস ক্লাব নামে গনমাধ্যম কর্মীবান্ধব সাংবাদিক  সংগঠন।এত আল্প সময়ে এর  কার্যক্রম  নিয়ে এর কার্যক্রম সারাদেশে ছড়িয়ে পরেছে। এই সংগঠনের আত্মপ্রকাশের মধ্যে দিয়ে সারাদেশে অবহেলিত নির্যাতিত ঝিমিয়ে পড়া গনমাধ্যম কর্মীদের মাঝে ব্যাপক সাড়াসহ আনন্দ দেখা যাচ্ছে।
বর্তমানে সংগঠনটির দেশের বিভাগীয়,জেলা ও উপজেলা পর্যায়ে প্রায় হাজারের বেশি সক্রিয় সাংবাদিক সদস্য যুক্ত হয়ে গনমাধ্যম কর্মীদের পেশাগত দক্ষতা,জীবন মান উন্নয়ন ও নিরাপত্তার বিষয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
বর্তমানে প্রাথমিক পর্যায়ে সদস্য সংগ্রহের কাজ চলমান রয়েছে-
ই- প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সাংবাদিক নেতা সৈয়দ ফজলুল কবীর বলেন, ই- প্রেস ক্লাব এ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুক্তমনা,বস্তূনিষ্ট সাংবাদিকতায় বিশ্বাসী, পেশাদার সাহসী সাংবাদকর্মীদের সাথে নিয়ে নিজেদের অধিকার, নিরাপত্তার বিষয়ে একে অপরের সাথে মিলে কাজ করে যাবে। আশা করি সকলের প্রচেষ্টায় ই-প্রেস ক্লাবের মাধ্যমে সাংবাদিকদের অধিকার আদায় ও স্বার্থ সংরক্ষণের বিষয়ে এই সংগঠন যথেষ্ট ভুমিকা রাখবে।
 তিনি আরো বলেন, সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা করতে হলে সব সেক্টরে অংশগ্রহণ করে সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর