বানারীপাড়ায় “চলব মোরা একসাথে, জয় করব মানবতাকে” স্লোগানকে প্রতিপাদ্য করে আত্মপ্রকাশ করা স্বেচ্ছাসেবী সংগঠন ” বানারীপাড়া ব্লাড ডোনার গ্রুপ ও বানারীপাড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ৪০ জন অসহায় ও দুস্থদের পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেট এর মধ্যে ছিলো ২ কেজি ছোলা,১ কেজি মুড়ি,১ কেজি চিনি,১ কেজি চিড়া, ১ প্যাকেট ট্যাংক,১/২ কেজি খেজুর।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃরুবেল বেপারী। এডমিন প্যানেলঃ আবদুল্লাহ, কাওছার বালী,মেহেদী আল মামুন,ইসরাত জাহান, মীম আক্তার, সানজিদা আক্তার শাম্মি।
রাতুল, সুজন,আছমা, সুমি আক্তার, ডিনা ইসলাম, সাহিন হোসাইন, আশিক লস্কর, তরিকুল ইসলাম, আরিফুল ইসলাম।
এ প্রসঙ্গে সংগঠনের প্রতিষ্ঠাতা মো. রুবেল বেপারী জানান, রমজানের শুরুতেই ইফতার সামগ্রী পেয়ে খুশি হয়েছে উপকারভোগী পরিবার গুলো। তাদের মধ্যে অনেকেই অনূভুতি প্রকাশ করে বলেন যে এই দূর্দিনে আমাদের জন্য যারা সহযোগিতা করেছেন আমরা রোজা রেখে নামাজ পরে তাদের জন্য দোয়া করবো। আল্লাহ যেন তাদেরকে ও তাদের পরিবারের সবাইকে সুস্থ রাখেন, দীর্ঘদিন বেঁচে রাখেন।
এবং আমাদের এ ধরনের আর্থসামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রতিনিয়ত চলমান থাকবে।
#চলনবিলের আলো / আপন