মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

ই-পেপার

সাপাহারে ভাগপারুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২ এপ্রিল, ২০২২, ৬:৪৩ অপরাহ্ণ

নওগাঁর সাপাহারে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ভাগপারুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ৯  টার দিকে উপজেলার ভাগপারুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজনে বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ভাগপারুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি প্রবাসী মমরেজ হোসেন।
এ সময় সাপাহার প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি সাংবাদিক হাফিজুল হক, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ছাত্র-ছাত্রী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর