মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

ই-পেপার

লামায় মহিলা আ.লীগের বিশাল সমাবেশ অনুষ্ঠিত

মোঃ নাজমুল হুদা, লামা প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২ এপ্রিল, ২০২২, ৫:৪৭ অপরাহ্ণ

বান্দরবানের লামায় মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মহিলা আ.লীগের বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ এপ্রিল, ২০২২ ইং) সকাল ১০ টায় লামা উপজেলা পরিষদ প্রাঙ্গণে লামা উপজেলা ও পৌর আওয়ামী মহিলা লীগের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে লামা উপজেলা মহিলা লীগের সি.সহ সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ এর সভাপতিত্বে  এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আ,লীগের যুগ্ন সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষ্মীপদ দাশ।
বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পার্বত্য জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমান, যুগ্ন সম্পাদক ও জেলা পরিষদ মোজাম্মেল হক বাহাদুর,লামা উপজেলা আ,লীগের সি.সহ সভাপতি ও লামা উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল, ভাইস চেয়ারম্যান মোঃ জাহেদ উদ্দীন, উপজেলা আ. লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম।
আরও উপজেলা আ,লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা,সহ সভাপতি যথাক্রমে  প্রশান্ত ভট্টাচার্য, বিজয় আইচ, মমতাজ উদ্দীন,যুগ্ন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান চাছিং প্রু মার্মা,মিন্টু কুমার সেন,উপজেলা মহিলা আ,লীগের সম্পাদক শ্যামলী বিশ্বাস, পৌর মহিলা আ, লীগের সভাপতি উনুই মার্মসহ জেলা,উপজেলা,পৌর আ,লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর