মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

ই-পেপার

নান্দাইলে বাউল মেলা গ্রন্থাগারের  শুভ উদ্ভোধন করেন পৌর মেয়র 

ফরিদ মিয়া, নান্দাইল(ময়মনসিংহ)প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ১ এপ্রিল, ২০২২, ৫:২০ অপরাহ্ণ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল প্রেসক্লাব মিলনায়তনে বৃহস্পতিবার (৩১মার্চ) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে “বাউল মেলা গ্রন্থাগার” নামে একটি পাঠাগারের উদ্ভোধন করেন নান্দাইল পৌর মেয়র রফিক উদ্দিন ভূইঁয়া। এ উপলক্ষে পাঠাগার সংগঠক ও সিনিয়র সাংবাদিক মোঃ এনামুল হক বাবুলের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে পৌর মেয়র রফিক উদ্দিন ভূইঁয়া প্রধান অতিথি, ৪নং চন্ডীপাশা ইউনিয়নের চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূইঁয়া ও ৫নং গাংগাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আসাদুজ্জামান নয়ন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। প্রভাষক মোঃ মাহবুবুর রহমান বাবুল ও মোঃ ফাইজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্ভোধনী সভায় বক্তব্য রাখেন নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু, নান্দাইল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম আনজু, লেখক ও কলামিষ্ট সাইদুর রহমান, আতাউর রহমান বাচ্চু, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি ইলিয়াস উদ্দিন ফকির রঞ্জু, নান্দাইল সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু, নান্দাইল নরসুন্দা ব্লাড ডোনেট সোসাইটির সভাপতি জাকির হোসেন ভূইঁয়া, লেখিকা ও সহকারী শিক্ষিকা ফয়জুন্নেচ্ছা রেবা, প্রধান শিক্ষক ডাঃ ফখর উদ্দিন ভূইঁয়া, বাউল মেলা গ্রন্থাগারের সাধারণ সম্পাদক শরীফুল হক প্রমুখ বক্তব্য রাখেন। এসময় নান্দাইল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক, আবু হানিফ সরকার, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম মোড়ল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরিদ মিয়া, দপ্তর সম্পাদক রমজান আলী, ডাঃ মঞ্জুরুল হক মঞ্জু সহ প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মেয়র রফিক উদ্দিন ভূইঁয়া অতিথিদের সাথে নিয়ে ৫শতাধিক বই সহ বাউল মেলা গ্রন্থাগারের শুভ উদ্ভোধন করেন। উক্ত গ্রন্থাগারের অন্যতম পৃষ্টপোষক হিসাবে বাউল মেলা ফেসবুক গ্রুপের প্রধান এডমিন ও নান্দাইল প্রেসক্লাবের আজীবন সদস্য ডাঃ আজিজুল হক দায়িত্বে রয়েছেন। উল্লেখ্য, বাউল মেলা একটি অনলাইন সাহিত্য গ্রুপ যার সৃষ্টি হয়েছিল ২০১৬ সালে প্যারিসে। বাউল মেলা গ্রুপ সৃষ্টি লগ্ন থেকেই সামাজিক ও মানবতার উন্নয়নে কাজ করে যাচ্ছে। লেখক ও পাঠকদের অনুপ্রাণিত ও উৎসাহিত করারর জন্য বাউল মেলা সিদ্ধান্ত নেয়, যে সকল সাহিত্যিক ও লেখকরা বাউল মেলাতে  লিখেন, তাদের বই ও অন্যান্য লেখকদের বই গুলো সংগ্রহ করে একটি নিজস্ব স্থায়ীভাবে লাইব্রেরি গড়ে তোলার। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর