মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৫ জুয়ারীর ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড

মোঃ মামুনুর রশিদ, নবাবগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২, ৭:৪৭ অপরাহ্ন

৩১ মার্চ(বৃহস্পতিবার) নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহোদয়ের নির্দেশক্রমে   নবাবগঞ্জ থানার এসআই মোঃ আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে নবাবগঞ্জ থানাধীন বৃহস্পতিবার দুপর অনুমান ১২.০০ ঘটিকার সময় উপজেলার ভাদুরিয়া বন বিভাগের শাল বাগানের ভিতরে অভিযান চালিয়ে ৫ জুয়াড়িকে জুয়া খেলার সময় আটক করেন এবং জুয়াড়িদের নিকট হইতে জুয়া খেলার ৪২,৫০০/-টাকা সহ অন্যান্য সামগ্রী জব্দ করেন। আটককৃতরা উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আমবাগান গ্রামস্থ মোঃ আব্দুল জলিলের ছেলে মোঃ আব্দুল খালেক(৪২), কাঁঠালপাড়া গ্রামস্থ আব্দুর রহিমের ছেলে মোঃ মনিরুল ইসলাম(৪০) ,মোহাম্মদপুর ইউনিয়নের কাঠালপাড়া গ্রামস্থ আব্দুল বাকির ছেলে মোঃ ফরিদ মিয়া (৪০), হরিনাথপুর গ্রামস্থ মৃত মুসলিম মিয়ার ছেলে মোঃ ফজলু মিয়া (৫০), ভাদুরিয়া গ্রামস্থ মোঃ মোজাম্মেল মণ্ডলের ছেলে মোঃ আশরাফ মন্ডল(৩৯)। এ সময় নবাবগঞ্জ উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুজ্জামান সরকার ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১৮৬৭ সালের বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইনের ৩ ধারায় ৫ জনকে প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয় এবং জুয়াড়িদের নিকট হতে প্রাপ্ত নগদ ৪২,৫০০/-টাকা জব্দ করে সরকারি কোষাগারে প্রেরণ করা হয়।  উক্ত ধৃত আসামীগনকে অদ্য ইং ৩১/০৩/২০২২ তারিখ প্রয়োজনীয় কাগজপত্রসহ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ কোর্টে প্রেরণ করা হয়। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর