শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
চাটমোহরের হান্ডিয়ালে পুকুর খননের সময় প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার সবুর-মোখলেছুরের হাত ধরে নর্থ বেঙ্গল স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের নতুন পথচলা চাটমোহর উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনায় কামরুজ্জামান নয়ন নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত চাটমোহর উপজেলার হান্ডিয়ালের কৃতি সন্তান ফয়সাল মনোয়ার বিসিএস (৪৪তম) এ সহকারী রাজস্ব কর্মকর্তা নির্বাচিত ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল

সিরাজগঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় ট্রাক হেলপারের মৃত্যু

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২, ৮:১১ অপরাহ্ণ

সিরাজগঞ্জের তাড়াশের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে অজ্ঞাত গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলে থাকা ট্রাকের হেলপারের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের মান্নাননগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত হেলপার মাহবুবুর রহমান (২০) রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বিলমাড়িয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে।

বিষয়টি চলনবিলের আলোকে নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহেল বাকী জানান, মঙ্গলবার সকাল ৮টার দিলে তাড়াশ উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মান্নাননগর নামক স্থানে রাজশাহীগামী একটি ট্রাক বিকল হলে সেটি সড়কের পাশে দায়ার করিয়ে কাজ করছিলেন হেলপার। এমন সময় দ্রুতগতির অপর একটি অজ্ঞাত গাড়ি প্রথমে দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দেয় এবং বিকল হওয়া ট্রাকের হেলপার মাহবুবুর রহমানকে চাপা দিয়ে পালিয়ে যায়।

এঘটনায় ঘটনাস্থলেই নিহত হন হেলপার মাহবুবুর। তবে চাপা দেওয়া অজ্ঞাত গাড়িটি পালিয়ে যাওয়ায় গাড়িটি আটক করা সম্ভব হয়নি। নিহতের মৃতদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর