শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাটমোহরে পুলিশের সফল অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

টাঙ্গাইলে দুই ট্রাকের সংঘর্ষ, আগুন

ডা.এম.এ.মান্নান, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
আপডেট সময়: রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১, ৭:৪৬ পূর্বাহ্ণ

টাঙ্গাইলে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে একটি ট্রাকে আগুন লেগে চালক দগ্ধ হয়েছেন।
শনিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কালিহাতীর ছোট বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক রেজাউল রহমান রাইজিংবিডিকে এ তথ‌্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ভুট্টাবোঝাই একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিলো। অপরদিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিমেন্টবোঝাই একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলো। ঘটনাস্থলে পৌঁছালে সিমেন্টবোঝাই ট্রাকের চাকা ফেটে যায়। ওই ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারান। এতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় এবং একটি ট্রাকে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে একটি ট্রাকের চালক আটকা পড়েন এবং আগুনে দগ্ধ হন। আহত হন আরেকজন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ দুর্ঘটনার ফলে মহাসড়কের উভয় পাশে অন্তত ২৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর