শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ষড়যন্ত্রের জালে বন্দি নওয়াপাড়া পৌর বিএনপির কাণ্ডারি, ২৮ মামলার যোদ্ধা আজ উপেক্ষিত ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন লামায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত চাটমোহরে তিন মাদক সেবীর কারাদণ্ড পাবনায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে অর্থনৈতিক শুমারি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত আটোয়ারীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা পাবনার জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে শিশু শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব

আগৈলঝাড়ায় স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদন্ড

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :
আপডেট সময়: সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১, ৫:২২ অপরাহ্ন

যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী সাইদুল ইসলাম মৃধাকে মৃত্যু দন্ডর আদেশ দিয়েছে আদালত। পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
সোমবার সকালে আদালত সূত্রে জানা গেছে, বরিশালের আগৈলঝড়া উপজেলার বাকাল গ্রামের আলতাফ মৃধার ছেলে সাইদুল ইসলামের সাথে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার ফজলুল হক কাজীর মেয়ে আয়শা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর পরই তিন লাখ টাকা যৌতুকের দাবিতে আয়শাকে শারিরিক ও মানসিক নির্যাতন শুরু করে সাইদুল। তারই ধারাবাহিকতায় ২০১৬ সালের ৫ অক্টোবর বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা না আনায় সাইদুল ডাবের পানির সাথে বিষ মিশিয়ে আয়শা আক্তারকে পান করিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে।
এ ঘটনায় ওইদিন আগৈলঝাড়া থানায় আয়শার বাবা ফজলুল হক কাজী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় ২০ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে রবিবার শেষ কার্যদিবসে আদালতের বিচারক উল্লেখিত রায় ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর