শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
সাইনবোর্ড নেই, মান নেই: নান্দাইলে রাস্তা নির্মাণে ভয়াবহ অনিয়মের অভিযোগ অভয়নগরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ নিজে না দাড়িয়ে অন্যকে প্রার্থী করেছেন যাতে ধানের শীষ হেরে যায়-আটঘরিয়ায় হাবিব পাবনা-৩ এ শান্তিপূর্ণ নির্বাচন চাইলেন বিএনপি প্রার্থী হাসান জাফির তুহিন “জাতি ভেদে বৈষম্যের অভিযোগ” ভাঙ্গুড়ায় চরম অবহেলায় নিম্নবর্ণের হিন্দুদের শ্মশান পরানদহা বাজারে ভাড়া লাইসেন্স দিয়ে চড়া দামে অবৈধভাবে সার বিক্রির অভিযোগ, কৃষি  বিভাগ জানেন না কিছু  চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি সরই বন ক্যাম্প ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল গোল কাঠ জব্দ

সোহাগ সুখ পল্লীর উদ্যোগে স্কুলের দেয়ালে শোভা পাচ্ছে মনীষীদের বাণী

এস.কে হিমেল,নীলফামারী প্রতিনিধিঃ
আপডেট সময়: বুধবার, ১০ নভেম্বর, ২০২১, ৭:২০ অপরাহ্ণ

নীলফামারীর ডোমারে আর্তমানবতার সেবায় নিয়োজিত একটি অ-রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “সোহাগ সুখ পল্লী”র উদ্যোগে হাইস্কুলের দেয়ালে শোভা পাচ্ছে হাদিস, কোরআনসহ বিশিষ্ট মনীষীদের মধুর বানী।
তাদের এ ধরণেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকসহ বিশিষ্ট সচেতন মহলের ব্যক্তিগণ। এ সব বাণী বিদ্যালয়ের শিক্ষার্থীসহ পথচারীদের আকৃষ্ট করেছে।
জানা যায়, ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয় শত বছর বয়সী একটি শিক্ষা প্রতিষ্ঠানের চতূরদিকে বাউন্ডারী দেয়ালের মূল ফটকের সাথে  সুন্দর একটা লিখা বানী চোখে পড়ার মতো। সোহাগ সুখ পল্লীর ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মিজানুর রহমান সোহাগ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও প্রধান শিক্ষকের সাথে কথা বলে ব্যক্তিগত উদ্দ্যোগে সমস্ত বাউন্ডারীর দেয়াল পেইন্টিং করে নতুন করে সাজিয়ে গুছিয়ে প্রায় শতাধীক হাদিস, কোরআনের বাণিসহ বিশিষ্ট মনীষী ও কবি রবীন্দ্রনাথ, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের উপদেশ ও জনসচেতনতা মূলক মধুর বানী গুলো দেয়ালে লিপিবদ্ধ করে উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছে। এ সকল মধুর বানী গুলো এক নজর পড়তে প্রতিদিন স্কুল কলেজের শিক্ষার্থী সহ পথচারীরা ভীড় জমায়।
এ বিষয়ে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম জানান, নীলফামারী সদরে বিভিন্ন স্কুল কলেজের দেয়ালে জাতীয় শহীদ মিনার, স্মৃতি সৌধ্, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  ছবির পাশাপাশী কবিদের বাণী চিত্রাঙ্গণ করে ফুটিয়ে তুলেছে। তেমনিভাবে সোহাগ সুখ পল্লী’র এমন উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। এতে করে আমাদের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ এই বাণীগুলো অন্তরে ধারণ করে চলতে পারলে সে আলোকিত মানুষ হয়ে উঠবে। আমাদের স্কুলের পিছনে মাঠে হৃদয়ে স্বাধীনতা ও শহীদ মিনার রয়েছে আগামীতে বাউন্ডারী দেয়াল হলে সেখানে লিখনীর কাজ করা হবে। এতে করে মানুষ অনেক কিছু জানতে ও শিখতে পারবে। সোহাগ সুখ পল্লীর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সোহাগ বলেন, আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখতে এলাকার গরিব, অসহায় মানুষের জন্য এ্যাম্বুলেন্স সেবা চালু, বৃক্ষ রোপন কর্মসূচি, প্রতিবন্ধী রোগীদের হুইল চেয়ার বিতরণ, করোনা কালীন সময়ে রোগীদের বিনা মূল্যে অক্সিজেন সেবা চালু সহ প্রতি শুক্রবার রাতে এলাকার ছিন্নমূল ও পথশিশুদের মাঝে খাবার বিতরণসহ বিভিন্ন  কার্যক্রমের পাশাপাশি দেয়ালে মনীষীদের বাণী লিখন এটিও আমাদের একটি ব্যতিক্রম উদ্যোগ। যাতে করে বিদ্যালয়ের শিক্ষার্থী ও পথচারীরা হাদিস কোরআন ও মনিষীদের উপদেশ মূলক বাণীগুলো হৃদয়ে লালন করতে পারবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর