শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

বরিশালে দুই বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় দাফন সম্পন্ন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: শনিবার, ৬ নভেম্বর, ২০২১, ৪:৫৮ অপরাহ্ণ

বরিশালের গৌরনদী উপজেলার হাপানিয়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য, বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন খলিফা (৭৫) এবং উত্তর সরিকল গ্রামের বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন হাওলাদার বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেছে (ইন্নালিল্লাহির ওয়ালিল্লাহির রাজিউন)।
শুক্রবার বিকেলে বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন হাওলাদারের ও শনিবার সকালে বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন খলিফা রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। রাস্ট্রীয় মর্যাদা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস ও থানা পুলিশের সদস্যরা। এছাড়াও বাংলাদেশ সেনা বাহিনীর পক্ষ থেকে ক্যাপেন্ট রাফসান আল হামীদের নেতৃত্বে সেনা সদস্যরা অবসরপ্রাপ্ত সেনা সদস্য জাকির হোসেনের কফিনে শ্রদ্ধা নিবেদন করেছেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর