শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

রামগড়ে শীঘ্রই চালু হবে বন্দরের অবকাঠামো নির্মাণের কাজ-স্থল বন্দর চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর

বেলাল হোসাইন, খাগড়াছড়ি প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ৬ নভেম্বর, ২০২১, ৪:৫৫ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড় ও ভারতের ত্রিপুরার সাথে স্থলবন্দর চালুর লক্ষে অধিগৃহীত ভূমি পরিদর্শনে এসেছেন নৌপরিবহন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো: আলমগীর ।আজ দুপুরে তিনি ও তার সফরসঙ্গীরা মহামুনি এলাকায় অবস্থিত বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু সংলগ্ন প্রস্তাবিত বন্দর এলাকা পরিদর্শনে আসেন।
আজ শনিবার(৬ই নভেম্বর)দুপুরে স্থলবন্দর কর্তৃপক্ষ রামগড় পৌছালে উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার তাদের স্বাগত জানান।পরে তারা বন্দরের জন্য নির্ধারিত স্থানের জমি অধিগ্রহণ ও বন্দরের অবকাঠামো নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
এসময় বাংলাদেশ স্থলবন্দর চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর জানান,বন্দরের জন্য নতুন করে আরো কিছু জমি অধিগ্রহণ করা হবে।এই মাসের শেষে কিংবা ডিসেম্বরের প্রথম সপ্তাহে বন্দরের অবকাঠামো নির্মাণ কাজ শুরু হবে।এসময় তিনি আরো জানান,রামগড় -সাব্রুম সীমান্তে ইমিগ্রেশন চালু করার ব্যাপারে দুই দেশের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে।আলোচনা ফলপ্রসূ হলে পুনরায় রামগড়-সাব্রুম সীমান্তে ইমিগ্রেশন  চালু হবে।
এসময় উপস্থিত ছিলেন যুগ্ম সচিব মোহাম্মদ মোস্তফা কামাল মজুমদার,প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব সরোয়ার হোসেন,তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাসান আলী,রামগড় উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার,উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ ত্রিপুরা,রামগড় পৌরসভার নবনির্বাচিত মেয়র রফিকুল আলম কামাল,রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুজ্জামন,প্যানেল মেয়র আহসান উল্ল্যাহ সহ প্রমুখ। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর