জেলার মুলাদী থানা পুলিশ স্বর্ণা আক্তার (১৪) নামের এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে। শুক্রবার সকালে লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
স্বর্ণা উপজেলার কাজিরচর ইউনিয়নের খাসেরহাট বাজারকান্দি গ্রামের মোস্তফা বয়াতীর কন্যা ও কাজিরচর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিলো।
থানার ওসি এসএম মাকসুদুর রহমান স্কুল ছাত্রী স্বর্ণার বাবার উদ্বৃতি দিয়ে জানান, তিনি (মোস্তফা) দাবি করেন, বৃহস্পতিবার দুপুরে ঘরের মধ্যে ইঁদুরের গর্তের মাটি সরানোর সময় বৈদ্যুতিক আর্থিংয়ের রডে হাত লেগে বিদ্যুতায়িত হয়ে স্বর্ণা মারা গেছে। এসময় ঘরে কেউ ছিলোনা। ওসি আরও জানান, এলাকাবাসী বিষয়টি রহস্যজনক দাবি করায় ওইদিন বিকেলে স্বর্ণার লাশ তার নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয়। পাশাপাশি পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলেই স্কুল ছাত্রী স্বর্ণা আক্তারের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
#চলনবিলের আলো / আপন