শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

টেকনাফ পৌরসভাকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিয়েছেন,সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ

জিয়াউল হক জিয়া,চট্রগ্রাম ব‌্যুরো:
আপডেট সময়: শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১, ৭:৪৬ অপরাহ্ণ

টেকনাফ পৌরসভার জন্য স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের পক্ষ থেকে পাঠানো এক’টি বক্সে করে ১০ হাজার পিছ মাস্কসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার
৪ নভেম্বর সকালে পৌরসভা কার্যালয়ে মেয়র হাজ্বী মোহাম্মদ ইসলামের হাতে সিনিয়র সচিবের পক্ষে এসব সামগ্রী তুলে দেন।
এসময় টেকনাফ পৌরসভার সচিব মুহাম্মদ মহিউদ্দিন ফয়েজী, নির্বাহী প্রকৌশলী সিরাজুল কালাম বাবুল,
পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর, ঢাকা সহকারী মিউনিসিপাল ইঞ্জিনিয়ার কনসালট্যান্ট মোঃ রফিকুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) জহিরুল ইসলাম, প্রধান অফিস সহকারী মুরশেদুল ইসলাম সহ অফিসের সকল কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।
উপহার সামগ্রী পেয়ে কক্সবাজারের কৃতি সন্তান স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের প্রতি কৃতজ্ঞতা জানান টেকনাফ পৌরসভার মেয়র হাজ্বী মোহাম্মদ ইসলাম।
উল্লেখ্য,স্ব-স্ব ওয়ার্ডের কাউন্সিলরদের মাধ্যমে সুরক্ষা সামগ্রীগুলো পর্যায়ক্রমে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হবে। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর