শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

ইউপি নির্বাচন উপলক্ষে রুহিয়া ইউনিয়নে আ’লীগের বর্ধিত সভা

দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১, ৫:২৭ অপরাহ্ণ

আসন্ন ইউপি নির্বাচন  কে সামনে রেখে ঠাকুরগাঁও সদর উপজেলার ১নং রুহিয়া  ইউনিয়নে দলীয় প্রার্থী নির্বাচনের লক্ষ্যে  আ’লীগের অয়োজনে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
০৪ নভেম্বর বৃহস্পতিবার সকালে রুহিয়া ডিগ্ৰী কলেজ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হক বাবুর  সভাপতিত্বে এবং ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক দুলাল রব্বানী’র সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,রুহিয়া থানা আ’লীগের সভাপতি পার্থ সারথি সেন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রুহিয়া থানা আ’লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু, জেলা কমিটির উপ দপ্তর সম্পাদক নুরুল হক জুয়েল, আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল জব্বার,যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব,সহ দপ্তর সম্পাদক গনেশ চন্দ্র সেন,
রুহিয়া ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও রুহিয়া ডিগ্রি কলেজের প্রদর্শক নুর ইসলাম মাহেল প্রমুখ।সভায় ইউনিয়ন আওয়ামীলীগ, ছাত্রলীগ,যুবলীগ,মহিলালীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর বিজয় সুনিশ্চিত  করার জন্য দলকে সুসংগঠিত করার এবং কাধে কাধ রেখে কাজ করার আহবান জানানো হয়।রুহিয়া থানা আওয়ামী লীগের সভাপতি পার্থ সারথি সেন এর সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশন শুরু হলে  তৃণমূল নেতা কর্মীরা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের নাম বাছাই ও মনোনয়ন প্রদানের দায়িত্ব অর্পন করা হয় পানি সম্পদ মন্ত্রনালয়ের সাবেক মন্ত্রী প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এর উপর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর