শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

আগৈলঝাড়ায় আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় জেল হত্যা দিবস পালিত

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বুধবার, ৩ নভেম্বর, ২০২১, ২:৫৪ অপরাহ্ণ

জাতীয় চার নেতার হত্যাকারী কুশি-লবদের খুঁজে বের করে তাদের আইনের আওতায় বিচারের দাবি জানিয়ে বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্দ্যোগে শ্রদ্ধা নিবেদন, আলোচনাসভা, দোয়া মিলাদের মধ্য দিয়ে জাতীয় জেল হত্যা দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে বুুধবার সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়।
পরে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে আলোচনা সভায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ লীগ নেতা ও আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।
আলোচনা সভায় দলের সিনিয়র নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যানগনসহ বিভিন্ন ইউনিয়নের প্রতিদ্বন্দি প্রার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পৃথিবীর ইতিহাসে স্বাধীন দেশে ৩ নভেম্বর জেলের মধ্যে হত্যাকান্ডের এমন ন্যাক্কারজনক ঘটনা বিশ্বে কোথাও ঘটেনি। জেলে বন্দীদের সবচেয়ে বেশি নিরাপদ থাকার কথা থাকলেও ১৯৭৫ সালের এই দিনে জাতির সূর্য সন্তান বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ চার সহকর্মী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমেদ, এম মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানকে স্বাধীনতা বিরোধীরা কারাগারে নির্মমভাবে গুলি করে হত্যা করে।
পরে জাতীয় চার নেতাসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফজলুল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর