শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

জেল হত্যা দিবসে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলী

সাতক্ষীরা প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ৩ নভেম্বর, ২০২১, ৩:৫০ অপরাহ্ণ

জেল হত্যা দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে সাতক্ষীরা জেলা ছাত্রলীগ। দিবসটি উপলক্ষে রবিবার (৩ নভেম্বর) সকাল ১১টায় সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি আিিশকুর রহমান আশিক ও সাধারণ সম্পাদক সুমন হোসেনের নেতৃত্বে সাতক্ষীরা শহরের খুলনারোড মোড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সংগঠনের নেতাকর্মীরা।

পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন হোসেন বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় রচিত হয় ১৯৭৫ সালের ৩ নভেম্বর। ওইদিন মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নির্জন প্রকোষ্ঠে জাতীয় চার নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামানকে নির্মম ও নৃশংসভাবে হত্যা করা হয়। তৎকালীন স্বঘোষিত রাষ্ট্রপতি বিশ্বাসঘাতক খন্দকার মোস্তাক আহমদের প্ররোচণায় এক শ্রেণীর উচ্চাভিলাসী মধ্যম সারির জুনিয়র সেনা কর্মকর্তারা ওই নির্মম হত্যাকা- চালায়। রাষ্ট্রের হেফাজতে তৎকালীন ওই হত্যাকা-ের দিনটিকে বাংলাদেশে পালিত হয়ে আসছে ‘জেল হত্যা দিবস’ হিসেবে।

এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পৌরসভা ছাত্রলীগের সভাপতি হাসানুজ্জামান নিশান, সাধারণ সম্পাদক তাওহীদ হোসেন, সিটি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল, তালা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাওন আহম্মেদ, প্রচার সম্পাদক দেবপ্রসাদ পাল, কলারোয়া সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামিমুজ্জামান টিপুসহ জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর