শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাটমোহরে পুলিশের সফল অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

চালককে ছুরিকাঘাতে হত্যা করে যাত্রী সেজে ইজিবাইক ছিনতাই

ফরিদ মিয়া, নান্দাইল ময়মনসিংহঃ
আপডেট সময়: বুধবার, ৩ নভেম্বর, ২০২১, ৩:৩৬ অপরাহ্ণ

ময়মনসিংহের নান্দাইলে চালককে ছুরিকাঘাতে হত্যা করে যাত্রী সেজে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
২ নভেম্বর রাত দশটার দিকে উপজেলার দক্ষিণ জাহাঙ্গীরপুর গ্রামে, বালুয়া পুকুর পাড় নামক স্থানে  সাবেক মেম্বার  আঃ রহিম সাহেবের বাড়ির পাশে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাস্তার দিয়ে চলার পথে পথচারীরা দেখতে পায় এক যুবক রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে রয়েছে। তার বুকে ছুরি ঢুকানো ছিল। পরে স্থানীয়দের সহযোগীতায় দ্রুত কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
নিহত যুবকের পরিচয় নিশ্চিত করে নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, নিহতের  নাম মোশাররফ হোসেন(২০) সে পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলার  গোবিন্দপুর গ্রামের সুলতান উদ্দিনের ছেলে।
তিনি আরও জানান, তিনজন ছিনতাইকারী যাত্রী সেজে কিশোরগঞ্জ সদর বটতলা থেকে এখানে এনে এই ঘটনা ঘটিয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে রয়েছে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর