শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

শাহনাজ বাশার এর মৃত্যুতে এমপি আবুল হাসানাত আবদুল্লাহ’র শোক প্রকাশ

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১, ৯:০৫ অপরাহ্ণ

আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আলহাজ¦ আবুল বাশার হাওলাদার বাদশা’র সহধর্মিণী শাহনাজ বাশার (৫৫) ঢাকার একটি হাসপাতালে দীর্ঘদিন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সাড়ে আটটায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী ছাড়াও এক ছেলে, চার মেয়েসহ বহু আত্মীয় স্বজন ও শুভাকাক্সিখ রেখে গেছেন। মঙ্গলবার বাদ যোহর আমবৌলা কেরামতিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে আমবৌলা গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

মরহুমের জানায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদ আবু সালেহ মো. লিটন উপস্থিত থেকে স্থানীয় এমপি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র পক্ষে শোকার্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর