শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

আগৈলঝাড়ায় জাতীয় যুব দিবসে আলোচনা সভা ও চেক বিতরণ

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: সোমবার, ১ নভেম্বর, ২০২১, ৭:৩৬ অপরাহ্ণ

বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ করা হয়েছে। সোমবার সকালে র‌্যালী শেষে শহীদ সুকান্ত আব্দুল্লাহ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো.আবুল হাশেম এর সভাপতিত্বে জাতীয় যুব দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, মো. রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা যুব উন্নয়ন অফিসার দিনা বেগম, উপজেলা প্রকাডেমীক সুপারভাইজার প্রাণ কুমার ঘটকসহ প্রমুখ।

আলোচনা সভা শেষে যুবক ও যুবতীদের মধ্যে প্রশিক্ষনের সনদপত্র ও প্রশিক্ষনপ্রাপ্ত উপজেলার ৮জন যুবকদের মাঝে ৪০হাজার টাকা করে ৩লাখ ২০হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর