শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে রাজাগাঁও ইউনিয়নে বর্ধিত সভা

দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ৩১ অক্টোবর, ২০২১, ৭:৩৬ অপরাহ্ণ

আসন্ন ইউপি নির্বাচন ২০২১ কে সামনে রেখে ঠাকুরগাঁও সদর উপজেলার ১৪নং রাজাগাঁও   ইউনিয়নে দলীয় প্রার্থী নির্বাচনের লক্ষ্যে ইউনিয়ন আওয়ামী লীগের অয়োজনে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
৩১ অক্টোবর (রবিবার) বিকালে আসান নগর কাদিরিয় দাখিল মাদ্রাসা মাঠে  এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ ঝাঁ’র সভাপতিত্বে বর্ধিত সভায় এ সময় উপস্থিত  উপস্থিত ছিলেন ,সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার,রুহিয়া থানা আওয়ামীলীগের সভাপতি পার্থ সারথি সেন, রুহিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু,থানা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল জব্বার,
যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব,সহ দপ্তর সম্পাদক গনেশ চন্দ্র সেন, রুহিয়া থানা প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ আমিনুল হক।
সভা সঞ্চালনা করেন  ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক খাদেমুল ইসলাম সরকার ।
সভায়  ইউনিয়ন আওয়ামীলীগ ছাত্রলীগ, যুবলীগ, মহিলালীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বর্ধিত সভার দ্বিতীয় অধিবেশনে রুহিয়া থানা আওয়ামী লীগের সভাপতি পার্থ সারথি সেন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবুর সঞ্চালনায় তৃণমূল পর্যায়ের নেতা কর্মীর প্রস্তাব
ও সমর্থনকারীর মাধ্যমে আগামী ইউপি চেয়ারম্যান নির্বাচনের রাজাগাঁও ইউনিয়নে সবার সম্মতিক্রমে খাদেমুল ইসলাম সরকারের  নাম সংরক্ষণ  করেন। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর