শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

সারাদেশে কমিউনিটি পুলিশিং ডে পালিত

ডেস্ক নিউজঃ
আপডেট সময়: শনিবার, ৩০ অক্টোবর, ২০২১, ৩:১০ অপরাহ্ণ

‘কমিউনিটি পুলিশিং ডে-২০২১’ পালন উপলক্ষে সারাদেশ থেকে প্রতিনিধিদের পাঠানো সংবাদঃ

চাটমোহর, পাবনাঃ

“মুজিব বর্ষের পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এই শ্লোগান উচ্চারণে সারাদেশের মত চাটমোহর থানা পুলিশের উদ্যোগে ‘কমিউনিটি পুলিশিং ডে-২০২১’ পালন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ অক্টোবর শনিবার সকাল ১০ ঘটিকায় চাটমোহর থানা পুলিশের উদ্যোগে একটি র‌্যালী পৌরসদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা চত্ত্বরে আলোচনা সভায় মিলিত হয়।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ মুহম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাব-ইন্সপেক্টার সুব্রত ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন চাটমোহর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যদেন চাটমোহর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, নিমাইচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান খোকন, মুলগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান রাসেদুল ইসলাম বকুল, চাটমোহর প্রেসক্লাব সভাপতি রকিবুর রহমান টুকুন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো: সাইদুল ইসলাম, চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি কে. এম. বেলাল হোসেন স্বপন।

আলোচনায় সভায় বক্তাগণ বলেন, চাটমোহর একটি বৃহত্তর থানা হলেও এ থানার আইন-শৃঙ্খলা যথেষ্ট ভালো। এ থানায় একাধারে ধর্মীয় সম্প্রীতি, রাজনৈতিক সম্প্রীতি, সামাজিক-সাংস্কৃতিক সম্প্রীতির বন্ধন যুগ-যুগান্তর অটুট রয়েছে। বর্তমানে পুলিশ বাহিনীতে যে পরিবর্তন ও দায়িত্বশীলতা বৃদ্ধি পেয়েছে। তাতে আগামীতেও চাটমোহরের সম্প্রীতি অক্ষুন্ন থাকবে।

সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ

“মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রতি” এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর সাপাহারে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১ টার দিকে সাপাহার থানা পুলিশের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালী থানা চত্ত্বর হতে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে শেষ হয়। র‍্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি সাপাহার সার্কেল) বিনয় কুমার।

এসময় পুলিশ পরিদর্শক (তদন্ত) আল মামুদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম, থানা পুলিশের উপ-পরিদর্শক, সহকারী উপ-পরিদর্শক, পুলিশ সদস্য, গ্রাম পুলিশ, শিক্ষক, শিক্ষার্থী সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁও প্রতিনিধি :

“মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রতি” এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।
৩০ অক্টোবর (শনিবার) সকালে একটি বর্ণাঢ্য র‌্যালী রুহিয়া থানা পুলিশের কার্যালয় হতে বের হয়ে রুহিয়ার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রুহিয়া থানা চত্তরে এসে শেষ হয়।
পরে পায়ড়া উড়ানো, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রুহিয়া থানার অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায় এর সভাপতিত্বে থানা কম্পাউন্ডে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহিয়া থানা আওয়ামীলীগের সভাপতি পার্থ সারথি সেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহিয়া থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু, রুহিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মামুনুর রশিদ, জেলা পরিষদ সদস্য নৃপেন্দ্রনাথ ঝাঁ, ১নং রুহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু, রুহিয়া পশ্চিম ইউপি চেয়ারম্যান অনিল কুমার সেন, ঢোলারহাট ইউপি চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন নির্মল, রুহিয়া থানা প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক,সাধারন সাম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।
আলোচনা সভায় রুহিয়া থানার ৫টি ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি/সম্পাদকগন ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ রুহিয়া থানার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, বীরমুক্তিযোদ্ধাগন, রুহিয়া থানা পুলিশের সকল পদবীর সদস্য, গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রী, এলাকার গন্যমান্য ব্যাক্তি এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

আটঘরিয়া ( পাবনা) প্রতিনিধিঃ
পাবনার আটঘরিয়া থানার আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। গতকাল শনিবার সকালে থানা চত্তর থেকে একটি র্্যালি বের হয়ে আটঘরিয়া বাজার প্রদক্ষিণ শেষে থানা চত্তরে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
” মুজিব শতবর্ষে পুলিশিং ণীতি ‘জনসেবা আর সম্পীতি এই স্লোগানকে সামনে রেখে র্্যালি ও সধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন। সভাপতিত্ব করেন আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ হাফিজুর রহমান।
আটঘরিয়া থানার তদন্ত কর্মকর্তা নয়ন কুমার সরকারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও মাজপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দেবোত্তর ইউপি চেয়ারম্যান মোহাইম্মিনুল হোসেন চঞ্চল, একদন্ত ইউপি চেয়ারম্যান ইসমাইল সরদার, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জাহিদুর ইসলাম মুকুল, সহকারী অধ্যাপক বাবু আক্তার, প্রভাষক শরিফুল ইসলাম রাজু, প্রভাষক নজরুল ইসলাম, প্রভাষক জাহিদুর ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম মওলানা পান্নু, চাঁদভা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সাবান আলী, শিক্ষার্থী লামিয়া খাতুন, জান্নাতুন ফেরদৌস লামিয়া প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে সাংবাদিক, পুলিশ, আটঘরিয়া কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নাগরপুর ( টাঙ্গাইল)  প্রতিনিধি:
“মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এই স্লোগান সামনে নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে কমিউনিটি পুলিশিং ডে ২০২১ উপলক্ষে নাগরপুর থানার উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার,৩০ অক্টোবর ২০২১ খ্রি. সকালে নাগরপুর থানার উদ্যোগে এ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালীটি থানা চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে থানার সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ ওসি সরকার আব্দুল্লাহ্ আল-মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পাকুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.সিদ্দিকুর রহমান সিদ্দিক, নাগরপুর থানার কমিউনিটি পুলিশিং এর সভাপতি মো. রফিকুল ইসলাম রফিক, সাধারন সম্পাদক মো. কোহিনুর ইসলাম, বনগ্রাম উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. ফজলুল রহমান ফজলু , নাগরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো.
এরশাদ মিয়া, শ্রমিকলীগের সাধারন সম্পাদক মো. শাহ আলম মিয়া প্রমুখ।

এ সময় কমিউনিটি পুলিশিং এর সদস্যসহ গণমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
পুলিশি জনতার-জনতাই পুলিশ মুজিব বর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র, এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারাদেশের ন্যায় হরিপুর উপজেলা কমিউনিটি পুলিশিং – ডে অনুষ্ঠিত হয়েছে।

৩০শে অক্টোবর শনিবার সকাল ১১ টায় হরিপুর থানা পুলিশের আয়োজনে থানা ক্যাম্পাস চত্ত্বরে কমিউনিটি পুলিশিং–ডে এর সভাপতিত্ব করেন আফজাল হুসেন। তার সভাপতিত্ত্বে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিম, মোসলেম উদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ সৈয়দুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প, সাবেক ইউপি চেয়ারম্যান বদরুল ইসলাম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, হরিপুর থানা অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম, হরিপুর থানা তদন্ত অফিসার মোঃ আমিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নগেন কুমার পাল, হরিপুর প্রেসক্লাবের সহ-সভাপতি নগেন্দ্র রাম দাস, সাধারণ সম্পাদক আব্দুর রসিদ, সাংবাদিক রাগীব আহসান রাজু, সুজন, ও জান্নাত আরা, দেলোয়ার হোসেন প্রমুখ।

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

গোপালপুরে কমিউনিটি পুলিশিং ডে তে সুধী সমাবেশ ও রেলি অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে (৩০ অক্টোবর) শনিবার সকালে গোপালপুর থানা পুলিশ ও কমিউনিটি পুলিশের আয়োজনে থানা কম্পাউন্ডে আলোচনা সভা ও থানা চত্বরে রেলি অনুষ্ঠিত হয়।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেনে এর সভাপতিত্বে সুধী সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহি অফিসার মো.পারভেজ মল্লিক, গোপালপুর পৌরসভার মেয়র রকিবুল হক ছানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান মীর রেজাউল হক, কমিউনিটি পুলিশের সভাপতি কে এম গিয়াস উদ্দিনের, আরো উপস্থিত ছিলেন থানা তদন্ত অফিসার মামুন ভূঁইয়া, হেমনগর ইউনিয়নের চেয়ারম্যান রওশন খান আইয়ুউব, ঝাওয়াইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. খায়রুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি আরিফুল ইসলাম তালুকদার আরিফ, ছাত্রলীগের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক প্রমুখ ।

সুধী সমাবেশে উপজেলা ও পৌরসভা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য, পুলিশ বাহিনী, সুশীল সমাজের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী গণ।

সভায় বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধ, জঙ্গিবাদ ও মাদকের প্রতিকার, নারী সহিংসতা ও নারী শিশুর প্রতি নির্যাতন প্রতিরোধ, ইভটিজারদেরকে সামাজিকভাবে বয়কটসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর আত্রাইয়ে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার আত্রাই থানা কর্তৃক আয়োজিত র‌্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান প্রামাণিক। ওসি (তদন্ত) মোজাম্মেল হক কাজির পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমিউিনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লা, সাংবাদিক মুজাহিদ খান, অধ্যক্ষ মাজেদুর রহমান, সহযোগী অধ্যাপক দ্বীন মোহাম্মদ, আব্দুস ছাত্তার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর