শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

ডোমার পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী গনেশ কুমার আগরওয়ালার নির্বাচনী পথসভা

এস.কে হিমেল, ডোমার নীলফামারী প্রতিনিধিঃ
আপডেট সময়: শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১, ৭:৫৯ অপরাহ্ণ

নীলফামারীর ডোমারে আসন্ন ২রা নভেম্বর পৌরসভা নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক মনোনীত নৌকা মার্কার প্রার্থী গনেশ কুমার আগরওয়ালার নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ অক্টোবর) বিকেলে ডোমার বাজারস্ত বাটার মোড়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের দ্বায়িত্ব প্রাপ্ত বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক।
বিশেষ অতিথি নীলফামারী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ মমতাজুল হক, নীলফামারী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মাহমুদ, নীলফামারী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দিপক চক্রবর্তী, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ইসরাত জাহান পল্লবী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুরুল হক চৌধুরী,  সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মালেক সরকার, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, পৌরসভা নির্বাচনে নৌকার মার্কার মেয়র পদপ্রার্থী গনেশ কুমার আগরওয়ালা প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ডোমার পৌরসভার উন্নতি কল্পে আপনারা নৌকা মার্কার প্রার্থী গনেশ কুমার আগরওয়ালাকে ভোট দিয়ে জয়লাভ করুন। আমাদের মানবতার মা দেশদরদী জননেত্রী শেখ হাসিনা যেভাবে উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তারই ধারাবাহিকতায় ডোমার পৌরসভার উন্নয়ন তরান্বিত করতে নৌকা প্রতিকের বিকল্প কিছু নেই। আজকে যদি ডোমার পৌরসভায় নৌকা প্রতিকের প্রার্থীকে বিজয়ী লাভ করেন তাহলে এই পৌরসভার উন্নয়ন হবে। আপনারা যদি ২য় গ্রেডের মডেল পৌরসভাসহ এলাকায় রাস্তা ঘাট, ড্রেনেজ ব্যবস্থা, ব্রীজ কালর্ভাট এবং আলোকিত পৌরসভা গড়তে চান তাহলে সব চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে আগামী ২রা নভেম্বরের নির্বাচনে নৌকার প্রার্থী গনেশ কুমার আগরওয়ালাকে ভোট দিয়ে বিজয়ী লাভ করে আলোকিত পৌরসভা গড়ার সুযোগ করে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর