গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা মহদীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯নং ওয়ার্ড (বুজরুক বিষ্ণুপুর ও দয়ারপাড়া) এলাকার মেম্বার প্রার্থী রাহিদুল ইসলাম বাবু মনোনয়ন ফরম উপজেলা নির্বাচন কার্যালয়ে দাখিল করলেন।
২৮ অক্টোবর বিকেলে পলাশবাড়ী নির্বাচন কার্যালয়ে মনোনয়ন ফরম জমাদান দেওয়ার সময় উপস্থিত ছিলেন, প্রার্থীর পিতা সাবেক রেলওয়ে কর্মচারী আব্দুল হক, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু তালেব মাষ্টার, আলহাজ্ব আব্দুস সামাদ প্রধান,সাহারুল ইসলাম মনা মন্ডল, রিপন মন্ডলসহ এলাকাবাসী।
রাহিদুল ইসলাম বাবু বুজরুক বিষ্ণপুর গ্রামের অবসরপ্রাপ্ত বাংলাদেশ রেলওয়ে কর্মচারী আব্দুল হকের কনিষ্ঠ পূত্র।
একটি জবাবদিহিমূলক ওয়ার্ড গঠনে সকলের পরামর্শে এবং আপনাদের সন্তান হয়ে কাজ করতে পারি সে দো”আ কামনা করে রাহিদুল ইসলাম বাবু ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে আরও বলেন, জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষমতা আপনাদের হাতে “আজকের নির্বাচন আগামীর প্রতিনিধিত্ব ” সকলের ভালবাসায় আপনাদের হয়েই বাঁচতে চাই।
#চলনবিলের আলো / আপন