শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

উল্লাপাড়ায় নৌকা মার্কা প্রতীক কে জয়ী করতে নির্বাচনী প্রচারণা

আল মাহমুদ, নিজস্ব প্রতিবেদকঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১, ৮:৫৫ অপরাহ্ণ

উল্লাপাড়ায় নৌকা মার্কা প্রতীকের প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু । আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে জমে উঠেছে উল্লাপাড়ায় নির্বাচনী প্রচার প্রচারণা বসে নেই প্রার্থীরা।জয়লাভ করতে সারাক্ষণ চলছে গনসংযোগ।

এরই ধারাবাহিকতায় আজ বিকেল ৪ ঘটিকায় উল্লাপাড়া উপজেলার ৪নং বড়পাঙ্গাসী ইউনিয়নের ৫নং ওয়ার্ডে উঠান বৈঠক করেন অত্র ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব মোঃ হুমায়ুন কবির লিটন।

 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীকে জয়ী করতে,একযোগে কাজ করার প্রত‍‍্যেয় ও মতবিনিময় ও উঠান বৈঠক করেছে অত্র ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মী এবং ওয়ার্ডের সর্ব স্তরের জনগণ।

বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পুনরায় দলীয় প্রার্থী মনোনীত হওয়ায়,স্থানীয় ভোটার ও স্থানীয় আওয়ামীলীগ আবারো জয়ী হওয়ার লক্ষে কাজ করতে প্রস্তুত।

এজন‍্য নিজ ঘর গোচাচ্ছে তৃণমূল আওয়ামীলীগ।
বিগত দিনের সবকিছু ভুলে,মাঠে নেমেছে দলের সকল নেতা-কর্মীরা ।

এসময় ইউনিয়ন আওয়ামীলীগ,ওয়ার্ড আওয়ামীলীগ,গ্রাম কমিটি,সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ তৃণমূল আওয়ামীলীগ উপস্থিত ছিলেন।

উক্ত উঠান বৈঠকে বর্তমান চেয়ারম্যান ও দলীয় প্রার্থী মোঃ হুমায়ুন কবির লিটন পুনরায় দলের প্রার্থিতা পাওয়ায় সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সকলে একজোট হয়ে নৌকা মার্কার পক্ষে কাজ করতে আহবান জানান তিনি ।

ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শাহী বজলার রহমান বাপ্পির দিকনির্দেশনামুলক বক্তব্যে,উপস্থিত সকলে আবারো দলের প্রার্থীর হয়ে কাজ করতে একাত্বতা ঘোষণা করে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর