শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

অছাত্র হঠাও ছাত্রলীগ বাঁচাও স্লোগানে উত্তাল সিলেট

সিলেট প্রতিনিধিঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১, ৬:১০ অপরাহ্ণ

সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে চৌহাট্টায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে নগরীর তেলিহাওর থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে চৌহাট্টায় গিয়ে শেষ হয়।
‘অছাত্র হঠাও ছাত্রলীগ বাঁচাও’, ‘পকেট কমিটি মানিনা, মানবো না’, ধর্ষকদের মদদদাতাদের দিয়ে কমিটি, বাতিল চাই, বাতিল চাই’ এমন স্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা। এসময় নানা প্রতিবাদ সম্বলিত প্লেকার্ডও দেখা যায়।
ছাত্রলীগ নেতা মুসফিকুর রহিম রুমুর সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাবেক সদস্য সৌর জায়গীরদারের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা একেএম ম বাসিত তুহিন, আশফাক আহমদ মাসুদ, মুহিবুর রহমান মুহিব, ফাহিম রশিদ চৌধুরী, লিমন চৌধুরী। এছাড়াও মিছিল ও সমাবেশে জেলা ও মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর