শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

আটঘরিয়ায় ইউনিয়ন পর্যায়ে নদী সংরক্ষণ শীর্ষক সচেতনতা বৃদ্ধিমুলক প্রশিক্ষণ কর্মসূচী

আটঘরিয়া(পাবনা) প্রতিনিধি ঃ
আপডেট সময়: বুধবার, ২৭ অক্টোবর, ২০২১, ৬:৫৬ অপরাহ্ণ

প্রতিনিয়ত অবৈধভাবে দখল হয়ে যাচ্ছে দেশের নদ-নদী। শহর শিল্প কারখানা ও গৃস্থালির ময়লা আর্বজনা নদীতে ফেলা হচ্ছে। পানি দূষণের ফলে জীব বৈচিত্র্য ক্রমান্বয়ে ধবংসের মুখে পড়ছে। তাছাড়া স্বাদু পানির প্রজাতিসমূহ (মাছ, কাঁকড়াসহ জলজ প্রাণী ও উদ্ভিদ বিপন্ন হয়ে পড়েছে। নাব্যতা হ্রাসের ফলে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। কৃষিতে বিরুপ প্রভাবের সাথে জলজ প্রাণী ও উদ্ভিদ হারাচ্ছে আবাসস্থল এবং মৎস্য সম্পদের উপরও প্রভাব পড়ছে যা সরাসরি দেশের অর্থনৈতিক ও পরিবেশ ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে।

গতকাল বুধবার সকালে ‘নদী দূষণ’ দখলদারিত্ব এবং অন্যান্য দূষণ থেকে ৪৮ নদী রক্ষা ও নদীর তথ্য ভান্ডার তৈরি সমীক্ষা প্রকল্প (১মপর্ব)’ ইউনিয়ন পর্যায়ে নদী সংরক্ষণ শীর্ষক উদ্বুদ্বকরণ ও সচেতনতা বৃদ্ধিমুলক প্রশিক্ষণ কর্মসূচী শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাকসুদা আক্তার মাসু উপরোক্ত একথাগুলো বলেন।

একদন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইসমাইল সরদারের সভাপতিত্বে । ৪৮ নদী সমীক্ষা প্রকল্প, জাতীয় নদী রক্ষা কমিশন এর আয়োজনে এবং আটঘরিয়া উপজেলা প্রশাসন ও একদন্ত ইউনিয়ন পরিষদের হযোগিতায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠানে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান, ন্যাচারাল রিসোর্স এক্্রপট মোঃ মিজানুর রহমান, পিও জাতীয় নদী রক্ষা কমিশন মুখলেছুর রহমান, ফিল্ড অফিসার মোঃ মিজানুর রহমান, ফিল্ড অফিসার মাহমুদ উল হাসান মোর্শেদ প্রমূখ। উক্ত প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠানে সাংবাদিক, জনপ্রতিনিধি, সুধীজন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর