শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

ওজনে তেল কম দেওয়ায় রুহিয়ায় মন এনার্জি স্টেশনকে জরিমানা

দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১, ৭:৪১ অপরাহ্ণ

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায়  ওজনে তেল কম দেওয়ায় এক ফিলিং স্টেশন ও দুটি সারের  দোকানে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক রাখায় এবং মূল্য তালিকা না থাকায় জরিমানা করেছে ভোক্তা অধিদপ্ত ।
২৬ অক্টোবর মঙ্গলবার দুপুরে বাজার তদারকি পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঠাকুরগাঁও জেলার সহকারী পরিচালক মোঃ শেখ সাদী। এ সময় উপস্থিত ছিলেন, রুহিয়া থানা পুলিশ ।
৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।
সদর উপজেলার রুহিয়া কালিতলা বাজারে মন এনার্জি স্টেশনকে তেল ওজনে কম দেওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে দুটি সারের দোকানে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক রাখায়  ও
 মূল্য তালিকা না থাকায় দায়ে কালিতলা বাজারে হবিবর ট্রেডার্সকে ৫ হাজার এবং আমান ট্রেডার্সকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর