শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

নাগরপুরে বনগ্রাম গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ডা.এম.এ.মান্নান, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
আপডেট সময়: সোমবার, ২৫ অক্টোবর, ২০২১, ৮:০০ অপরাহ্ণ

টাংগাইলের নাগরপুর উপজেলার অবস্থিত ঐতিহ্যবাহী বনগ্রাম শহীদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ২৫ অক্টোবর-১৯৭১ “বনগ্রাম গণহত্যা দিবস উপলক্ষে  সকালে উপজেলার গয়হাটা ইউনিয়নের   রসুলপুর গ্রামে বনগ্রাম গণকবরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে শহীদ স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার,২৫ অক্টোবর ২০২১ খ্রি.সকালে বিদ্যালয়ের কনফারেন্স রুমে অত্র বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জ্বনাব মো.ফজলুর রহমান এর সভাপতিত্বে  ২৫ অক্টোবর ১৯৭১  বনগ্রাম গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।শহীদ স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পণে, আলোচনা সভা ও দোয়া মাহফিলে অত্র বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা/কর্মচারী ও ছাত্রছাত্রীগণ উপস্থিতি ছিলেন।
উল্লেখ্য- ১৯৭১ সালের এই দিনে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নের বনগ্রামের রসুলপুর গ্রামে বর্বরোচিত হামলা করে পাক হানাদার বাহিনী। হামলায় নিরীহ গ্রামবাসীসহ ৫৭ জন মুক্তিযোদ্ধাকে নির্মম ভাবে হত্যা করা হয়। বসত বাড়িতে অগ্নি সংযোগ করে জ্বালিয়ে দেওয়া হয় । এতোসব ধ্বংশ যজ্ঞ চালিয়েও ক্ষ্যান্ত হয়নি পাক সেনারা। তারা ঘর বাড়ি জ্বালিয়ে বহু গবাদি পশুও পুড়িয়ে মারে। হত্যা যজ্ঞের পর হানাদার বাহিনী চলে গেলে গ্রামবাসীর সহায়তায় শহীদ মুক্তিযোদ্ধাদের বনগ্রামে গন কবর দেয়া হয়। সেই থেকে প্রতি বছর এই দিনে শ্রদ্ধা জানাতে মুক্তিযোদ্ধা, নিহত মুক্তিযোদ্ধা পরিবার ও গ্রামবাসীরা ছুটে যান এ গণকবরে এবং প্রতি বছর অত্র বিদ্যালয়ের উদ্যোগে দিবসটির উপলক্ষে বিভিন্ন কর্মসৃচী গ্রহন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর