শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

ধর্ম প্রতিমন্ত্রীর নিজ এলাকায় আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল

ইয়ামিন মিয়া, ইসলামপুর প্রতিনিধিঃ
আপডেট সময়: সোমবার, ২৫ অক্টোবর, ২০২১, ৭:২৯ অপরাহ্ণ

জামালপুরের ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি’র নিজ বাড়ি সিরাজাবাদ গ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মনোনয়ন বঞ্চিত ও সমর্থকরা।

উপজেলা আওয়ামী লীগের সূত্র জানায়, কেন্দ্র থেকে রোববার (২৪ অক্টোবর) বিকালে আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান শাহাদৎ হোসেন ডিহিদার স্বাধীনকে মনোনয়ন দেওয়া হয়েছে। দলের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি স্থানীয় আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত ও সমর্থকরা। তারা এই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শাহাদৎ হোসেন স্বাধীন ব্যতীত অন্য যে কাউকে নৌকা প্রতীকে মনোনয়ন চেয়েছিলো।

শাহাদৎ হোসেন স্বাধীনের মনোনয়ন পরিবর্তন করে অন্য যে কাউকে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়ার দাবিতে সোমবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ বাজারে মনোনয়ন বঞ্চিত চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. দানেশ আলী, সাবেক চেয়ারম্যান মজিবর রহমান জোদ্দার, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম বিপ্লব ও কাজী শাহিদুর রহমান সাঈদসহ আটজন প্রার্থীর সমর্থিত নেতাকর্মী-সমর্থকদের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ মিছিলটি সিরাজাবাদ বাজারের বিভিন্ন সড়ক ঘুরে স্থানীয় বটতলা মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মনোনয়ন বঞ্চিত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, দূর্নীতিবাজ বর্তমান চেয়ারম্যান শাহাদৎ হোসেনকে (স্বাধীন)কে মনোনয়ন দেওয়া হয়েছে। স্বাধীনের মনোনয়ন বাতিল করে আটজনের মধ্যে যে কাউকে নৌকা প্রতীক দেওয়ার দাবি জানান।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর