শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাটমোহরে পুলিশের সফল অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

শার্শায় জামাইয়ের হাতে শ্বশুর খুন,আটক ৩

সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি
আপডেট সময়: মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১, ৫:০৬ অপরাহ্ণ

যশোরের শার্শায় জামাইয়ের হাতে শ্বশুরের খুনের ঘটনা ঘটেছে। উপজেলার লক্ষণপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের ছত্রাপাড়ায় পারিবারিক কোন্দলকে কেন্দ্র করে এ খুনের ঘটনা ঘটেছে। 
মঙ্গলবার (১২ই অক্টোবর) সকালে হত্যার ঘটনাটি ঘটে। 
এলাকার প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮ দিকে আবু মুসা তার নাতি ছেলে আরিয়ান(৪) কে তার দাদা বাড়ি থেকে আনতে গেলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তার জামাই তুহিন(২৫) সহ তার ছোট ভাই রুহিন(২০), তাদের পিতা কুদ্দুস(৫৫), চাচা সুসান(৪৫) এবং কয়েকজন মিলে  দেশীয় অস্ত্র দা, বটি, বাঁশ,লাঠি ও রড দিয়ে এলোপাথাড়ি মার শুরু করে। 
 
মারধরের এক পর্যায়ে মুসা ঘটনাস্থলেই মারা যান। পরিবর্তিতে এলাকাবাসী ও আত্মীয়-স্বজন  তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষনা করেন। মৃত্য আবু মুসা একই গ্রামের মনছের বিশ্বাসের ছেলে।
 
উল্লেখ্য : আবু মুসার কন্যার সহিত একই গ্রামের কুদ্দুসের পুত্র তুহিনের সহিত ৫ বছর আগে বিবাহ হয়। তাদের সংসারে ৪ বছর বয়সের একটি পুত্র সন্তান আছে। গত ২ মাস আগে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে।
 
ঘটনার সত্যতা স্বীকার করে শার্শা থানার ওসি বদরুল আলম জানান, খুনের পরপরই জিজ্ঞাসা বা‌দের জন্য ৩ জন‌কে আটক করা হ‌য়ে‌ছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর