শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাটমোহরে পুলিশের সফল অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

আত্রাইয়ে যুবকের লাশ উদ্ধার

আত্রাই (নওগাঁ) সংবাদদাতা
আপডেট সময়: রবিবার, ১০ অক্টোবর, ২০২১, ৫:২৫ অপরাহ্ণ

নওগাঁর আত্রাই থানা পুলিশ আশরাফ আলী মন্ডল (৪৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে। তিনি উপজেলার মধ্যবোয়ালিয়া গ্রামের আবেদ আলী মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আশরাফ প্রতিনিয়িত ছাগলকে খাওয়ানোর জন্য বিভিন্ন গাছ থেকে পাতা কাটেন। ঘটনার দিন গত শনিবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে বাজারে যান। পরে সন্ধ্যার দিকে তিনি গ্রাম সংলগ্ন একটি জঙ্গলে পাতা নিতে আমগাছে উঠেন। স্থানীয়দের ধারনা ওই গাছ থেকে পড়ে গিয়ে তিনি মারা যান। এদিকে গভীর রাত পর্যন্ত আশরাফ বাড়ি না আসায় লোকজন তাকে খোঁজাখুজি করে তার সন্ধান করতে পারেনি। গতকাল রোববার সকালে লোকজন ওই পথ দিয়ে যাবার সময় মোবাইলের রিংটন শুনে সেখানে গিয়ে দেখতে পান আশরাফেল লাশ পড়ে রয়েছে। সংবাদ পেয়ে পরিবারের লোকজন তার লাশ বাড়িতে নিয়ে যায়। আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি জানতে পেরে আমরা তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি এবং গতকালই ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর