সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আলীকদমে র‌্যাবের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

মোঃ নাজমুল হুদা, লামা (বান্দরবান)প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২ অক্টোবর, ২০২১, ৩:২৮ অপরাহ্ন

বান্দরবানের আলীকদমে র‌্যাবের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার হয়েছেন। সেখানে আলীকদমে ১৫ কোটি টাকা মূল্যের ৪ লাখ ৯৫ হাজার ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব। শুক্রবার (১ অক্টোবর) ভোর ৫টায় র‌্যাব-৭ অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।

গ্রেফতারকৃতরা হলেন: বান্দরবান আলীকদমের উত্তর পালং পাড়ার হাজী কবির আহাম্মদের পুত্র মো. মনির (২৩) ও একই এলাকার দ্বীন মোহাম্মদের ছেলে মো. সাইফুল ইসলাম (২০)।

আটককৃত আসামি ও উদ্ধারকৃত মাদক দ্রব্য বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বান্দরবান পার্বত্য জেলার আলীকদম থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর