শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাটমোহরে পুলিশের সফল অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

টাঙ্গাইলে যাত্রীবা‌হী বাস খা‌দে পড়ে নিহত ১ জন,আহত ১৫ জন

ভ্রাম্যমান প্রতিনিধি, নাগরপুর, টাংগাইলঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১, ৭:২০ অপরাহ্ণ

টাঙ্গাইলের কা‌লিহাতী‌তে যাত্রীবা‌হী বাস খা‌দে প‌ড়ে একজন নিহত হ‌য়ে‌ছেন। এ‌ সময় আহত হ‌য়ে‌ছেন কমপ‌ক্ষে ১৫ জন। আহত‌দের উদ্ধার ক‌রে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।
নিহতের নাম ছা‌য়েদ আলী খান (৬০)। তিনি নওগাঁর পোরশা উপ‌জেলার কোচপুর গ্রা‌মের মৃত নূর মোহাম্ম‌দের ছে‌লে।
মঙ্গলবার (২১ সে‌প্টেম্বর) ভো‌রে ভুঞাপুর-টাঙ্গাইল আঞ্চ‌লিক মহাসড়‌কের উপ‌জেলার নারা‌ন্দিয়া ইউ‌নিয়‌নের যদুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।
নিহ‌তের ভা‌তিজা ও বাস যাত্রী আ‌মিনুল ইসলাম ব‌লেন, চাচাসহ তিনজন ঢাকা যাওয়ার জন্য রা‌তে নওগাঁ থে‌কে রওনা দেই। বাস‌টি বঙ্গবন্ধু সেতু পার হ‌য়ে মহাসড়ক দিয়ে না গিয়ে ভুঞাপুর হ‌য়ে ঢাকার দি‌কে যা‌চ্ছিল। গা‌ড়ি ঠিকভা‌বে চালা‌তে চালক‌কে বার বার সতর্ক করা হ‌য়ে‌ছিল। প‌রে বাস‌টি সড়‌কের বাক ঘুর‌তে গিয়ে নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে খা‌দের পা‌নি‌তে প‌ড়ে যায়।
বাসযাত্রীরা জানান, চালক ঘু‌মন্তভাবে বাস চালা‌চ্ছি‌লেন। বার বার সতর্ক করার পরও দুর্ঘটনা ঘট‌লে। দুর্ঘটনার পর চালক, সুপারভাইজার ও হেলপার পা‌লি‌য়ে গে‌ছে।
টাঙ্গাইল ফায়ার সা‌র্ভিসের উপসহকা‌রী প‌রিচালক মো. আলাউ‌দ্দিন ব‌লেন, খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে পৌঁছে একজ‌নের মরদেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। বাস‌টি সড়‌কের বাক ঘুর‌তেই নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে খা‌দের পা‌নি‌তে প‌ড়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর