রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

উল্লাপাড়ায় রংপুর এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, রেল যোগাযোগ বন্ধ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১, ৩:৪১ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়া ও লাহিড়ীমোহনপুর রেল স্টেশনের মাঝবর্তী এলাকার ৩২নং রেল সেতুর পাশে রংপুর এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে পড়ার কারণে ঢাকার সঙ্গে উত্তর এবং দক্ষিণবঙ্গের রেল চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উল্লাপাড়া স্টেশনের স্টেশন মাষ্টার মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে রংপুর এক্সপ্রেস ট্রেনটি রংপুরের দিকে যাবার যাবার পথে হঠাৎ এই এলাকায় এসে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। আপাতত উত্তর ও দক্ষিণাঞ্চলের সাথে রেল যোগাযোগ বন্ধ আছে জানিয়ে তিনি বলেন, এখন একটি লাইট ইঞ্জিন যাচ্ছে ট্রেনটিকে নিয়ে আসতে। লাইট ইঞ্জিন দ্বারা ট্রেনটি আপাতত উল্লাপাড়া স্টেশনে নিয়ে এসে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর