বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

বরিশালে হ্যান্ডকাফ পরিয়ে ছিনতাই

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

হ্যান্ডকাফ পরিয়ে মাইক্রোবাসে তুলে ছিনতাই করার অপরাধে ফারুক নামের একজনকে সাড়ে তিন বছরের সাজা দিয়েছেন আদালত। বরিশালের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা জজ টিএম মুসা মঙ্গলবার শেষ কার্যদিবসে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেছেন।

সাজাপ্রাপ্ত আসামি ফারুক হোসেন ওরফে রুহুল আমিন ঝালকাঠি জেলার সেওতা এলাকার মৃত সুলতান হাওলাদারের পুত্র। বুধবার সকালে ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৮ জানুয়ারি বরিশাল কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতনামা অভিযুক্ত দেখিয়ে মামলা দায়ের করেন সদর উপজেলার কড়াপুর এলাকার বাসিন্দা হেমায়ত ইসলাম বাদশা।

অভিযোগে হেমায়ত ইসলাম উল্লেখ করেন, ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়িতে ফেরার পথে একটি মাইক্রোবাস থামিয়ে কয়েকজনে তার হাতে হ্যান্ডকাফ পরিয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এরপর অস্ত্র ঠেঁকিয়ে তার সাথে থাকা নগদ ২ লাখ ১৩ হাজার টাকা ছিনতাই করে নেন। পরে রহমতপুর ব্রিজ সংলগ্ন এলাকায় তাকে ফেলে রেখে চলে যায়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ তদন্তে সত্যতা পেয়ে ফারুকসহ পাঁচজনকে শনাক্ত করে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর