সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

সিরাজগঞ্জের সয়দাবাদে বাস চাপায় মোটর সাইকেল আরোহী নিহত

মোঃ রোকনুজ্জামান,ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
আপডেট সময়: রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১, ৮:৫৯ পূর্বাহ্ন

শনিবার  (৪ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ী এলাকায় বাস চাপায় আবুল কালাম (২৮) নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে । নিহত আবুল কালাম (২৮) সয়দাবাদ গ্রামের কলেজপাড়ার হামিদ জোয়াদ্দারে ছেলে। তিনি পেশায় একজন এনজিও কর্মী ছিলেন।

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক আলী ও তার স্বজনেরা জানান, কালাম মোটরসাইকেল নিয়ে শনিবার সকাল সাড়ে ১১টায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের মুলিবাড়িতে যাচ্ছিল।

এ সময় দ্রুতগামী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর