সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

তক্ষকসহ পাচারকারী দলের পাঁচ সদস্য আটক

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: সোমবার, ২৩ আগস্ট, ২০২১, ১০:১৬ অপরাহ্ন

বিরল প্রজাতির বন্যপ্রাণী তক্ষকসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাচারকারী দলের পাঁচ সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার দুপুরে মেট্রোপলিটন পুলিশের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে রবিববার দিবাগত রাতে নগরীর ২৪নং ওয়ার্ডস্থ ধান গবেষণা এলাকার খেয়াঘাট থেকে তাদের আটক করা হয়।

সূত্রমতে, গোয়েন্দা পুলিশের একটি টিম ওই এলাকায় অভিযান চালিয়ে রাজাপুর থানার গালুয়া গ্রামের ছালেক হাওলাদার, ধান গবেষণা রোডের বাসিন্দা দেলোয়ার হোসেন, সিকদার পাড়ার বাসিন্দা নিজাম উদ্দিন দুরানী, ২৮নং ওয়ার্ডের বাসিন্দা সুমন আকন ও ধানগবেষনা রোড এলাকার আব্দুর রাজ্জাকের স্ত্রী হনুফা বেগমকে একটি তক্ষকসহ আটক করেন। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর