মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

দুর্নীতির দায়ে বরিশাল সিটি কর্পোরেশনের ১২ কর্মকর্তা-কর্মচারী চাকরিচ্যুত

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: শনিবার, ১৪ আগস্ট, ২০২১, ৫:১৪ অপরাহ্ন

নানা দুর্নীতির অভিযোগে বরিশাল সিটি কর্পোরেশনের ১২ জন কর্মকর্তা ও কর্মচারীকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বিসিসি’র প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস।
চাকরিচ্যুতরা হলেন-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) কাজী মনিরুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল মতিন, নির্বাহী প্রকৌশলী হুমায়ুন কবির, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কমল ও জহিরুল ইসলাম, চিফ অ্যাসেসর মোঃ আজম, জনসংযোগ কর্মকর্তা মোঃ রুমেন, অ্যাস্টেট অফিসার (সম্পত্তি শাখা) মাহাবুবুর রহমান শাকিল, হিসাবরক্ষক মোঃ মাইনুদ্দিন, আইন সহকারি রফিকুল ইসলাম, অফিস সহকারি আব্দুস সালাম এবং মোঃ হায়াতুল।
শনিবার সকালে বিসিসি কার্যালয় সূত্রে জানা গেছে, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ২০১৯ সালের ২৯ জানুয়ারি একযোগে ৩২জন কর্মকর্তা ও কর্মচারীকে ওএসডি করা হয়। বিভিন্ন সময় তাদেরমধ্যে কয়েকজনকে চাকরিচ্যুতি করা হয়। সর্বশেষ গত ১২ আগস্ট চিঠির মাধ্যমে উল্লেখিত ১২ জনকে চাকরিচ্যুতি করা হয়েছে। তিন মাসের বেতন পরিশোধপূর্বক চাকরিচ্যুত করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। চিঠিতে স্বাক্ষর করেছেন বিসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ।
চাকরিচুত্য হওয়া সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) কাজী মনিরুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়। অনিয়মতান্ত্রিকভাবে আমাকে চাকরিচ্যুতি করা হয়েছে। এরআগে বিসিসি খোঁড়া অজুহাত তুলে আড়াই বছরের অধিক সময় আমাদের ওএসডি করে রাখে। ওইসময় বেতনের একটা অংশ দেয়ার নিয়ম থাকলেও তাও দেয়া হয়নি।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর