মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

বরিশালে র‌্যাবের ৪৫৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার-২

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বুধবার, ৪ আগস্ট, ২০২১, ৬:৩০ অপরাহ্ন

বরিশালে র‌্যাবের অভিযানে ৪৫৫ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে র‌্যাব।বরিশাল র‌্যাব-৮ সূত্রে জানাগেছে, মাদক সরবরাহ করার জন্য চাপাইনবাবগঞ্জ জেলার কানসার্ট হইতে একটি মিনি ট্রাক বরিশাল হয়ে পটুয়াখালী যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল র‌্যাব-৮ সদস্যরা মঙ্গলবার দুপুরে বরিশালের উজিরপুর থানাধীন ব্রীজের ইচলাদী টোল প্লাজার সামনে চেকপোষ্টের বসায়। চেকপোস্টে ঢাকা মেট্রো ন-২০-০২৯২ গাড়িতে তল্লাশী চালিয়ে পাবনা জেলার সদর থানার রাধানগর এলাকার মৃত ইসমাইল হোসেন পুত্র মো. আফজাল হোসেন (৪৯) ও একই জেলার কাশিনাথপুর, চরপাড়া এলাকার মো. নিফাজ প্রমানিকের পুত্র মো. রঞ্জু হোসেনকে (৩৩) আটক করে তাদের গাড়ী তল্লাশি করে ৪৫৫ (চারশত পঞ্চান্ন) বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রির নগদ ৪হাজার টাকা উদ্ধার করে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত গাড়ী জব্দ করে র‌্যাব।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বরিশাল জেলার উজিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে র‌্যাব।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর